দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঢাবির কোয়ার্টার থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঢাবির কোয়ার্টার থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগ থানার ফুলার রোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক কোয়ার্টারে আদ্রিতা বিনতে মোশারফ (২১) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সে ঢাবির মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিল।

রবিবার (৩১ মার্চ) ভোরে দক্ষিণ ফুলার রোডের ১৯ নম্বর ভবনের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।

আদ্রিতার বাবা অধ্যাপক ড. মোশারফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক। বাবা মায়ের সঙ্গেই ঢাবি কোয়ার্টারে থাকত সে। তাদর গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম থানার মজলিশপুর গ্রামে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার কর্মকর্তা (ওসি) মুস্তাজিরুর রহমান। 

ওসি জানান, খবর পেয়ে ভোরে আবাসিক কোয়ার্টারের বাসায় গিয়ে দেখি বিছানায় শায়িত অবস্থায় রয়েছেন আদ্রিতা। তার পরিবারের কাছ থেকে জানতে পারি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন তিনি। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষের চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।

ওসি আরও জানান, কি কারণে আদ্রিতা আত্মহত্যা করেছেন সে বিষয়ে পরিবার তেমন কিছুই জানাতে পারেনি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। বর্তমানে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ