দীপ্ত নিউজ
বিনোদন

জন্মদিনে ছেলেকে গাড়ি উপহার দিলেন মাহি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
জন্মদিনে ছেলেকে গাড়ি উপহার দিলেন মাহি

অভিনেত্রী মাহিয়া মাহির একমাত্র ছেলে মো. মোসাইব আরশ শামসুদ্দিন ফারিশের জন্মদিন ছিল গতকাল বৃহস্পতিবার। ছেলের দিনটি বেশ জাঁকজমকভাবে উদযাপন করেছেন এই অভিনেত্রী। তবে ছেলের জন্মদিনে দেখা যায়নি বাবা রকিব সরকারকে।

সাবেক স্বামী পাশে না থাকলেও ছেলেকে শুভেচ্ছাবার্তায় ভাসিয়েছেন ইন্ডাস্ট্রির তারকা এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। সবাই যেমন ছেলেকে শুভকামনা জানিয়েছেন, একই সঙ্গে মা হিসেবে অভিনেত্রীর যাত্রাকেও স্বাগত জানিয়েছেন অনেকে।

বিশেষ দিনটিতে শেষ বেলায় ছেলেকে অভূতপূর্ব উপহার দিয়েছেন এ নায়িকা। একদম লাল রঙের একটি গাড়ি উপহার দিয়েছেন ছেলেকে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তিনি।

ফেসবুকের ক্যাপশনে লিখেছেন, ‘আমার চাঁদটা উপহার পেয়ে খুব খুশি।’ আর ভিডিওতে মা-ছেলে দুজনকেই বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল এটি। দাম্পত্য জীবনে তাদের সংসারে পুত্রসন্তান আসে।

গত ১৬ ফেব্রুয়ারি রাতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এ নায়িকা।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ