শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এলামনাই এসোসিয়েশন ও সামাজিক সংগঠন ‘ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড’ মহান বিজয় দিবস উদযাপন করতে ১৬ই ডিসেম্বর ২০২২ তারিখে বাংলামটর রূপায়ণ ট্রেড সেন্টারে অবস্থিত ‘ক্লাব হাউজ’-এ আয়োজন করেছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি ও পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জনাব খন্দকার আতাউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক ও এসকেআরপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নাজমুল ইসলাম এবং অন্যান্য সিনিয়র সদস্যবৃন্দ। অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনা করেন ম্যানেজমেন্ট বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীবৃন্দ।

মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত দেশ গঠনে ক্লাবটির পক্ষ থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজের উদ্যোগ গ্রহণ করা হয়। সম্প্রতি করোনায় ও বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রান ও সাহায্য বিতরণ করেছে ক্লাবটি। ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের ক্লাব সদস্যদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সামাজিক দায়িত্ব পালন করে বাংলাদেশের অন্যতম সফল ও প্রতিষ্ঠিত ক্লাব হিসেবে আত্মপ্রকাশ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে ক্লাবের পরিচালনা পরিষদ।