শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জাতীয়

৫৬০ শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
৫৬০ শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ

চার পর্বে মোট ৫৬০ জন শহীদ বুদ্ধিজীবীর নামের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

রবিবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। চতুর্থ ধাপে আরও ১১৮ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করা হয়েছে।

তাদের মধ্যে ৩ জন সাহিত্যিক, একজন বিজ্ঞানী, একজন চিত্রশিল্পী, ৫৪ জন শিক্ষক, ৪ জন আইনজীবী, ১৩ জন চিকিৎসক, ৩ জন প্রকৌশলী, ৮ জন সরকারি ও বেসরকারি কর্মচারী, ৯ জন রাজনীতিক, ১৩ জন সমাজসেবী রয়েছেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জের কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

জানা গেছে, উপকমিটির মাধ্যমে প্রাথমিকভাবে যাচাই–বাছাই হয়। এরপর সুপারিশের জন্য জাতীয় কমিটির কাছে পেশ করা হয়। জাতীয় কমিটি চূড়ান্তভাবে যাচাই–বাছাই ও বিশ্লেষণ করে তালিকা অনুমোদন করার পর গেজেট জারি করা হয়।

জাতীয় কমিটি চার পর্বে মোট ১৭টি পেশার শহীদ বুদ্ধিজীবীদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এর মধ্যে ১৪টি ক্যাটাগরি থেকে ৫৬০ জনের নাম প্রকাশ করা হয়।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ