শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মাষকলাইয়ের বড়া তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার বাসিন্দারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাষকলাইয়ের বড়া তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার বাসিন্দারা

শীতে মাষকলাইয়ের ডালের বড়া তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার খামার বোয়ালী গ্রামের বাসিন্দারা। নিজেদের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে এই বড়া সরবরাহ করছেন তারা।

বছরজুড়ে মাষকলাইয়ের ডালের বড়া বানান গাইবান্ধা সদরের খামার বোয়ালী গ্রামের সাহাপাড়ার বাসিন্দারা। তবে, শীতে এ বড়ার চাহিদা বেশি থাকায় ব্যস্ততা বেড়েছে তাদের।

আগের রাতে ভিজিয়ে রাখা মাষকলাই ডাল আর চাল পরদিন যন্ত্রে পিষিয়ে তৈরি করা হয় বড়া। পরে রোদে শুকিয়ে খাওয়ার উপযোগী করা হয়। পাইকারি পর্যায়ে কেজিপ্রতি দাম ২৫০ থেকে ৩০০ টাকা।

তবে, উপকরণের দাম বাড়ায় এই ব্যবসায় আগ্রহ হারাচ্ছেন অনেকে। কারিগরদের স্বল্প সুদে ঋণ দেয়ার আশ্বাস দিয়েছে জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন-বিসিক।

বংশ পরম্পরায় মাষকলাইয়ের ডালের বড়া তৈরি করে আসছে গাইবান্ধার এ গ্রামের অন্তত ১৫টি পরিবার।