শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক ইস্যু না পেয়ে ভারত বিরোধিতায় বিএনপি: সেতুমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিএনপি রাজনৈতিক কোনো ইস্যু না পেয়ে, এখন ভারত বিরোধিতায় নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ভারত নির্বাচনে হস্তক্ষেপ নয়, তা বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল।

শনিবার (২৩ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে, স্বল্প আয়ের মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে, ঢাকা জেলা আওয়ামী লীগ।

ইফতার পার্টি না করে, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, তা বাস্তবায়নের লক্ষ্যে এই উদ্যোগ নিলেন আয়োজকরা। এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ইফতার পার্টি করে, আর তার দল মানুষের পাশে দাঁড়ায়। ভারত বয়কটবিএনপির নতুন ষড়যন্ত্র বলে অভিযোগ করেন তিনি।

কোনো দেশের সহযোগিতায় নয়, জনগণের ভোটেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলে জানান, ওবায়দুল কাদের। রোজার বাকি দিনগুলোতেও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষে সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে বলে জানান ওবায়দুল কাদের।

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More