শিরোনাম
বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম তাহসিফ সাউরি’র মৃত্যু: পিবিআই হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দীপ
দীপ্ত নিউজ
বিনোদন

আম্বানি পুত্রবধূর বিরুদ্ধে চুরির অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আম্বানি পুত্রবধূর বিরুদ্ধে চুরির অভিযোগ

ছেলের প্রাক বিয়ের জমকালো অনুষ্ঠানে হাজার কোটি টাকা খরচ করে বিশ্বের মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। আসরে সবার নজর ছিল আম্বানি পুত্রবধূ রাধিকা মার্চেন্টের দিকে। এবার তার বিরুদ্ধে উঠেছে চুরির অভিযোগ !

গুজরাটের জামনগরে জমকালো প্রাক–বিবাহ অনুষ্ঠানে রাধিকা মার্চেন্ট হবু স্বামী অনন্ত আম্বানিকে উদ্দেশ্য করে আবেগঘন এক বক্তব্য দেন।

অনন্ত আম্বানির উদ্দেশে রাধিকা বলেন, ‍‍`একবার আমাকে একজন জিজ্ঞেস করেছিল, ‍‍`একজন সঙ্গীর মধ্যে আমি আসলে কী খুঁজি, কী পেলে আমরা মনে করি যে সঙ্গী খুঁজে পেয়েছি? জীবনসঙ্গীর মধ্যে আপনি আসলে আপনার জীবনের একজন সাক্ষী খুঁজে পান। এই পৃথিবীতে এক বিলিয়নেরও বেশি মানুষ আছে। কিন্তু কখন বুঝবেন যে আপনি জীবনসঙ্গী পেয়েছেন? যখন আপনি এমন কাউকে খুঁজে পাবেন যে সবকিছু দেখাশোনা করার প্রতিশ্রুতি দেয়—ভালো, খারাপ, সুন্দর, সাহসের, দুঃখের সবকিছুর যত্ন নেবে বলে অনুভব করায় তখনই আপনি আপনার সঙ্গী খুঁজে পান। আপনি তখনই বলে উঠেন, “আমি জীবনের প্রতিটি দিন তোমাকে দেখব। তোমার জীবন কখনোই অগোচরে থাকবে না, কারণ আমি এটি প্রত্যক্ষ করব। আমি সারাজীবন তোমার জীবনের সাক্ষী হয়ে থাকব।“

ভালোবাসা ও বন্ধন নিয়ে রাধিকার কথাগুলো মুগ্ধ করেছে দর্শকদের তবে অনুষ্ঠানের কয়েকদিন পরেই সামনে আসে নতুন তথ্য।

ভারতীয় এক সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‍‍‘শ্যাল উই ড্যান্স‍‘ সিনেমায় জীবনসঙ্গী নিয়ে হুবুহু একই বক্তব্য দিয়েছিলেন অস্কারজয়ী অভিনেত্রী সুজ্যান স্যারান্ডন। সেই সংলাপটিই হুবুহু নকল করেছেন রাধিকা।

রাধিকার বক্তৃতা ও সুজ্যান স্যারান্ডনের সংলাপকে পাশাপাশি বসিয়ে বানানো একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‍‍‘তারা অন্তত আমাকে ফোন করে বলতে পারতো, কয়েক কোটি টাকা দিলেই আমি বাক্যগুলো পরিবর্তন করে দিতাম!’

 

এসএ/দীপ্ত সংবাদ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।