শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
রাজনীতি

বিএনপির নতুন কর্মসূচি কবে, জানালেন মঈন খান

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বিএনপির নতুন কর্মসূচি কবে, জানালেন মঈন খান
সংগৃহীত ছবি

শান্তিপূর্ণ রাজনৈতিক সহ–অবস্থানের জন্য আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি জানান, শিগগিরই ঘোষণা করা হবে দলের নতুন কর্মসূচি।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর পল্লবীতে সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে এ কথা বলেন তিনি।

এ সময় মঈন খান বলেন, একটি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এত মামলা, যেটা পৃথিবীর কোথাও নেই। এসব মিথ্যা মামলা। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের মতো বীর মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানো সরকারের জন্য লজ্জার।

তিনি আরও বলেন, দেশকে বাঁচাতে হলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি।

 

আল / দীপ্ত সংবাদ