দীপ্ত নিউজ
বিনোদন

মা হারালেন নায়ক বাপ্পী চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মা হারালেন নায়ক বাপ্পী চৌধুরী

নায়ক বাপ্পী চৌধুরীর মা স্বপ্না সাহা মারা গেছেন। মঙ্গলবার (৫ মার্চ) ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

চলচ্চিত্র নির্মাতা ও জনপ্রিয় উপস্থাপক দেবাশিষ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে পরিপাকতন্ত্রে আলসারের সমস্যায় ভুগছিলেন স্বপ্না সাহা। কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন তিনি।

জানা যায়, রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মায়ের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন বাপ্পী।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।