শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীতে খতনার সময় শিশুর লিঙ্গ কর্তনের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নোয়াখালীতে খতনার সময় শিশুর লিঙ্গ কর্তনের অভিযোগ
আহত শাহাদাত হোসেন। ছবি: দীপ্ত সংবাদ

সুন্নতে খতনা করতে গিয়ে রাজধানীতে ভুল চিকিৎসায় দুই শিশুর মৃত্যুর রেশ কাটতে না কাটতে এবার নোয়াখালীর সোনাইমুড়ীতে এক শিশুর লিঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে। তবে এবার চিকিৎসক নয়, হাজামের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নদনা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন অভিযুক্ত হাজামা (খৎনাকারীকে) মামুনকে (৩৫) আটক করে। তিনি জেলার সুবর্ণচর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

আহত শাহাদাত হোসেন উপজেলার নদনা ইউনিয়নের বুরপিট গ্রামের বুরপিট দক্ষিণ সরকার বাড়ির নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলের দিকে শাহাদাতের খতনা করতে হাজাম মামুন উপজেলার নদনা ইউনিয়নের বুরপিট গ্রামের বুরপিট দক্ষিণ সরকার বাড়িতে আসেন। এরপর খতনা করতে গিয়ে শিশু শাহাদাতের লিঙ্গের মাথা থেকে কিছু অংশ কেটে মাটিতে ফেলে দেন। প্রচুর রক্তক্ষরণ হতে থাকে; স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় লিঙ্গের মাথার কাটা অংশসহ শাহাদাতকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার তানভীর হায়দার ইমন বলেন, হাজাম খতনা করতে গিয়ে ওই শিশুর পুরুষাঙ্গের সামনের অংশ কেটে ফেলেন। এখানে লিঙ্গের কাটা অংশ ফ্রিজআপ করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

রিফাত/এজে/দীপ্ত সংবাদ