দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

বড়পুকুরিয়া কয়লাখনি ক্ষতিগ্রস্থ এলাকারবাসীর বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বড়পুকুরিয়া কয়লাখনি ক্ষতিগ্রস্থ এলাকারবাসীর বিক্ষোভ মিছিল
এলাকারবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

দিনাজপুরের বড়পুকরিয়া কয়লাখনির পার্শ্বে তলিয়ে যাওয়া ক্ষতিগ্রস্থ এলাকায় সোলার প্লান্ট এর কাজ শুরু করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার ( ২৭ ফেব্রুয়ারি ) সকাল ১১টায় উপজেলার পাতরাপাড়া মোড়ে মানবন্ধন করেন কয়েকটি গ্রামের কয়েক শত নারী পুরুষ।

মানববন্ধনে বক্তব্যে এলাকাবাসী বলেন, এই এলাকায় বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্থ লোকজনের চাষা–বাদী জমিতে হঠাৎ করে কে বা কাহারা ঘেরা বেড়া দিচ্ছে, পরে আমরা জানতে পারি এখানে সোলার প্লান্ট এর কাজ করা হবে। কিন্তু এ কাজ সম্পর্কে এলাকাবাসী কেউ অবগত নয়। আমরা এখন পর্যন্ত পূর্নাঙ্গ ক্ষতিপূরণ পাইনি। পূর্নাঙ্গ ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত আমরা এ কাজ শুরু করতে দিব না। আমরা এখন ও মসজিদ মাদ্রাসা কবর স্থান সহ ঘরবাড়ী ফাটলের ক্ষতিপূরণ এখনও পাই নি। একটি কুচক্রীমহল আমাদের ক্ষতিপূরণ না দিয়েই এখানে সোলার প্লান্ট এর কাজ শুরু করার পায়তারা করছে। আমাদের কয়লা খনি কর্তৃপক্ষে সঙ্গে গত ১ মে ২০০৯ইং সালে ১০দফা চুক্তি হয়েছে। সেই চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এখানে কোন সোলার প্লান্ট করতে দেওয়া হবে না। খনি কর্তৃপক্ষ এই এলাকার মানুষের সঙ্গে প্রতারনা করেছে। তারা আমাদের কোন কথা এবং আন্দোলনে কর্ণপাত করছে না।

মানববন্ধনে অন্যান্যদরে মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পাতরা পাড়া গ্রামের মো. রেজওয়ান বাপ্পী, মো. আসাদ সরকার, মো. কিবরিয়া, মো. হাফিজুর রহমান। এছাড়াও মানববন্ধনে কয়েকটি ক্ষতিগ্রস্থ গ্রামের প্রায় ১হাজার নারী পুরুষ অংশগ্রহন করেন।

এ বিষয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন গ্রহন করেন নি।

 

 

সুলতান / আল / দীপ্ত সংবাদ