দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে ৩৩টি গাঁজার গাছসহ নারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে ৩৩টি গাঁজার গাছসহ নারী আটক
গাঁজার গাছ সহ তারাভানু খাতুন নামে এক নারীকে আটক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পশ্চিম বালিয়াঙ্গা এলাকা থেকে ৩৩টি গাঁজার গাছসহ তারাভানু খাতুন (৪৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে তারাভানুকে আটক করা গেলেও পলাতক রয়েছে তার স্বামী আমিনুর রহমান।

আরও পড়ুন: কুমিল্লায় ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালীগঞ্জ থানার এসআই প্রকাশ কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সেখানে অভিযান পরিচালনা করা আমিনুরের বাড়ির পতিত জমিতে চাষ করা ছোট–বড় ৩৩টি গাছ উদ্ধার করা হয়।

আটক তারাভানুকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

শাহরিয়ার/ সুপ্তি/ দীপ্ত নিউজ