দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

স্কুলছাত্র হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
স্কুলছাত্র হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
রুবেল হোসেন ওরফে আবীর

চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্র তাজেমুল হক হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস কারাদন্ডাদেশ দেয়া হয়।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এরায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত দুজনের মধ্যে একজন উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্তরা হলেন– জেলার নাচোল উপজেলার শ্রীরামপুরের আব্দুল খালেকের ছেলে রুবেল হোসেন ওরফে আবীর ও নিয়ামুল হকের ছেলে হযরত আলী।

এরমধ্যে হযরত আলী পলাতক রয়েছেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) রবিউল ইসলাম জানান, পড়াশোনার পাশাপাশি অটো রিকশা চালাতেন তাজেমুল হক। ২০২০ সালের ১৯ নভেম্বর আসামীরা ধান নিয়ে আসার কথা বলে তাজেমুল হকের অটো রিকশা ভাড়া নেন। এরপর অটো রিকশা নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে নাচোল উপজেলার চিনিসল্লা গ্রামের একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে যায়। সেখানে তার গলায় গামছা ও রশি পেঁচিয়ে এবং ইট নিয়ে মুখ থেতলে হত্যা করে। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে ওই ভবনেই বালুচাপা দেয়া হয়

আরও পড়ুন: জয়পুরহাটে স্কুলছাত্র হত্যা মামলায় ১১ জনের মৃত্যুদন্ড

তাজেমুলের মোবাইল নাম্বারে কল দিয়ে না পেয়ে তাকে খুঁজতে বের হয় তার স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাজেমুলের অটো রিকশা দেখতে পায়। পরে নির্মাণাধীন ভবনে বালু সরিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। পুলিশ ওইদিনই রাত সাড়ে ১০ টার দিকে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় তাজেমুলের নানা আব্দুল ওহাব বাদী হয়ে নাচোল থানায় মামলা দায়ের করেন। ২০২১ সালের ৩১ মে নাচোল থানার এসআই গোলাম রসুল অভিযোগপত্র দাখিল করেন আদালতে।

 

তারেক/ আল / দীপ্ত সংবাদ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।