দীপ্ত নিউজ
বিনোদন

ভিসা বিড়ম্বনায় তাসনিয়া ফারিণ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
ভিসা বিড়ম্বনায় তাসনিয়া ফারিণ
শোবিজের জনপ্রিয় তারকা তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমার মাধ্যমে জুটি বেঁধেছেন প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ।

দেশের পাশাপাশি অস্ট্রেলিয়াতেও সিনেমার দৃশ্যধারণ করা হয়েছে। তবে অস্ট্রেলিয়া যাওয়ার ভিসা পেতে বিপত্তিতে পড়তে হয় অভিনেত্রী তাসনিয়া ফারিণকে। এর জন্য পরিচালক শিহাব শাহীনকে শুটিং পেছাতে হয়েছিল।

‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমার দৃশ্য।
ছবি: সংগৃহীত

এ বিষয়ে পরিচালক জানান, ‘আমরা সবাই ঝামেলা ছাড়াই ভিসা পেলেও ফারিণের জন্য আমাদের শুটিং পেছাতে হয়। ফেসবুক ও পাসপোর্টের নাম ভিন্ন ছিল তার। তাই প্রথমবার ভিসা রিজেক্ট হয়েছিল।’

আরও পড়ুন: এবার ব্যবসায় নামলেন পরীমণি

শেষ পর্যন্ত ভিসা পেয়ে অস্ট্রেলিয়া অংশের দৃশ্যধারণ করেছেন তিনি। আগামী ২২ ফেব্রুয়ারি চরকিতে মুক্তি পাচ্ছে এ সিনেমাটি।

 

সুপ্তি/দীপ্ত নিউজ

 

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।