দীপ্ত নিউজ
ক্রিকেট

বিপিএল খেলতে ঢাকায় নারিন ও রাসেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিপিএল খেলতে ঢাকায় নারিন ও রাসেল
ঢাকায় পৌঁছেছেন সুনিল নারিন ও আন্দ্রে রাসেল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে ঢাকায় পৌঁছেছেন সুনিল নারিন ও আন্দ্রে রাসেল।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজি।

জানা গেছে, বিপিএলের বাকি অংশ কুমিল্লার জার্সিতে খেলবেন এই দুজন ক্রিকেটার। বিপিএলের গত আসরেও একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন এই দুই ক্যারিবিয়ান ক্রিকেটার। সেবার দলকে শিরোপা জেতাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ক্যারিবিয়ান দুই তারকা।

আরও পড়ুন: বিপিএল মাতাবেন রমিজ রাজা

এক বিবৃতিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র‍্যাঞ্চাইজি বলেছে, ‘ক্যারিবীয় কিংবদন্তি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স পরিবারের অন্যতম দুই সদস্য, সুনীল নারিন আর আন্দ্রে রাসেল চলে এসেছেন।’

বিপিএলে কুমিল্লার পরবর্তী ম্যাচ ১৯ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। সেই ম্যাচ থেকে নিশ্চিতভাবেই খেলবেন এই দুজন। ৯ ম্যাচে সাতটি জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে কুমিল্লা। আর একটি ম্যাচ জিতলেই প্লে–অফ নিশ্চিত হবে তাদের।

 

এজে/দীপ্ত নিউজ