দীপ্ত নিউজ
বিনোদন

এক হচ্ছেন ফারহান-তিশা !

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
এক হচ্ছেন ফারহান-তিশা !
তানজিন তিশা ও মুশফিক আর ফারহান। ছবি: সংগৃহীত

শোবিজ দুনিয়ার জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী তানজিন তিশা ও মুশফিক আর ফারহান।

কয়েকদিন আগেই গুঞ্জন ছড়ায় প্রেম করছেন তারা। যদিও দুই তারকাই বিষয়টি নিয়ে সেসময় নীরব ভূমিকা পালন করে যান। এরপর অনেকদিন ধরেই পর্দায় একসঙ্গে দেখা যায়নি দু’জনকে। অতঃপর দেখা দিচ্ছে এই জুটি।

ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে এবার তারা হাজির হবেন নতুন রোমান্টিক প্রেমের গল্প নিয়ে। তাদেরকে জুটি করে ‘সেই তুমি’ নামের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি।

নাটকটির দৃশ্যে ফারহান ও তিশা।

ভালোবাসা দিবসের অন্যতম জটিল প্রেমের গল্প হতে যাচ্ছে এটি। প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি মুক্তি পাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

অবয়ব সিদ্দিকীর চিত্রনাট্যে নির্মিত নাটকটিতে দেখা যাবে প্রেম হতে হতে বিচ্ছেদে গড়ানো এক প্রেমিকযুগলকে।

আরও পড়ুন: ভালোবাসা দিবসে দীপ্ত টিভির ৩ নাটক

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।