শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খেলা

নাটকীয়তা শেষে সাফে যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ-ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটকীয়তা শেষে সাফে যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ-ভারত
সাফে যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ-ভারত। ছবি-সংগৃহীত

সাফ অনূর্ধ্ব–১৯ ফাইনালের ফল নিয়ে চলে একের পর এক নাটক। টসে ভারতকে বিজয়ী করার সিদ্ধান্ত ভুল। এতে সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে মাঠ ছাড়ে তারা। পরে দুদলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করেন রেফারি।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) নারী অনূর্ধ্ব–১৯ সাফের ফাইনালে ভারতের বিপক্ষে ৯০ মিনিটের খেলা ১–১ সমতায় শেষ করে স্বাগতিক বাংলাদেশ।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তবে ২২ শটের টাইব্রেকার ১১–১১ সমতায় থাকে ভারত–বাংলাদেশ। পরে টসের মাধ্যমে ভারতকে জয়ী ঘোষণা করেন রেফারি।

তবে, এই সিদ্ধান্তকে না মেনে প্রতিবাদ জানায় বাংলাদেশ দল।

পরে বাইলজ ঘেঁটে রেফারিরা দেখেন, টসের নিয়ম নেই। টাইব্রেকার চলমান থাকবে। ফলে টস বাতিল করা হয়।

এ সিদ্ধান্তে প্রতিবাদ জানায় ভারত। এক পর্যায়ে ভারতের কর্মকর্তারা তাদের খেলোয়াড়দের ডেকে মাঠের বাইরে নিয়ে যান। রেফারি ভারতকে মাঠে ফিরতে ৩০ মিনিট সময় দিয়েছেন। এ সময়ের মধ্যেও ফেরেনি ভারত।

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।