শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

রমজানে চাল-তেল-চিনি-খেজুরে কর ছাড় দিয়ে এনবিআরের প্রজ্ঞাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রমজানে চাল-তেল-চিনি-খেজুরে কর ছাড় দিয়ে এনবিআরের প্রজ্ঞাপন
চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুর

রমজান মাস উপলক্ষে চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুরের ওপর শুল্ক–কর ছাড় দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সই করা পৃথক চারটি আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন: ইউনেস্কোর স্বীকৃতি পেল পবিত্র রমজান মাসের ইফতার

সয়াবিনসহ সব ধরনের ভোজ্যতেলে উৎপাদক পর্যায়ে কর প্রত্যাহারের পাশাপাশি আমদানি শুল্ক ১৫% থেকে কমিয়ে ১০% করা হয়েছে। খেজুরে আমদানি শুল্ক ২৫% থেকে কমিয়ে ১৫% করা হয়েছে।

চালের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেদ্ধ চালে আমদানি শুল্ক ২৫% থেকে কমিয়ে ৫% করা হয়েছে।

এরআগে গত ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রমজান উপলক্ষ্যে ভোজ্যতেল, চিনি, খেজুর ও চালের ওপর শুল্ক কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

আল / দীপ্ত সংবাদ