দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

চেকপোস্ট দেখে গাঁজা রেখে পালাল ২ মাদক কারবারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চেকপোস্ট দেখে গাঁজা রেখে পালাল ২ মাদক কারবারি
১৬ কেজি গাঁজা

বাগেরহাট পৌরসভার দশানী মোড় এলাকায় পুলিশের চেকপোস্ট দেখে মোটরসাইকেলসহ ১৬ কেজি গাঁজা ফেলে পালিয়েছে দুই মাদক কারবারি।

বুধবার
(৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাগেরহাট–খুলনা মহাসড়কের দশানী এলাকায় পুলিশের ট্রাফিক বক্সের সামনে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া দুই মাদক বিক্রেতা ও মোটরসাইকেল মালিককে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন: পিকআপে লোহার বাক্সে করে গাঁজা যাচ্ছিলো ঢাকায়

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, ফিটসেনবিহীন গাড়ির বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসাবে সকালে দশানী এলাকায় চেকপোস্ট বসায় ট্রাফিক পুলিশ। পরে মোটরসাইকেল তল্লাশী চালিয়ে দুটি বস্তায় থাকায় ৮টি প্যাকেটে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পালিয়ে যাওয়া দুই মাদক ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

 

 

মামুন/ আল / দীপ্ত সংবাদ