শিরোনাম
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কুমিল্লায় বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরি, গ্রেপ্তার ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কুমিল্লায় বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরি, গ্রেপ্তার ৫

 

কুমিল্লায় আন্তঃজেলা ট্রান্সফরমার চোর চক্রের মূলহোতাসহ ৫ সদস্যকে গ্রেপ্তার ও বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশ সুপার আবদুল মান্নান এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন– কুমিল্লা মুরাদনগর উপজেলার কাজিয়াতল এলাকার মনির হোসেন(৩২), চান্দিনা উপজেলার আইলকামারা গ্রামের সোহেল(৩০), কুমিল্লা নগরীর ভাটপাড়া এলাকার কামরুল হাসান (৩২), তিতাস উপজেলার দক্ষিন দূর্গাপুর গ্রামের মাঈন উদ্দিন(২৮) ও বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রামের রুবেল আহমেদ ওরফে মিন্টু।

পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, সম্প্রতি বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরির অন্তত ১৩ টি অভিযোগ পাওয়া যায়। সেই অভিযোগের সূত্র ধরে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ট্রান্সফারমার চোর চক্রের ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, অভিযানে তামার তার ১৬ কেজি, স্টিলের পাত ৫০ কেজি, ৪৪ কেজি ওজনের তামার কয়েল, লোহার তার সাড়ে ১৪ কেজি, ৫ টি ঢাকনা, ১ টি ট্রান্সফারমারের খোসা উদ্ধার করা হয়।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক) মোহাম্মদ নাজমুল হোসেন নাজমুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত রাজেস বড়ুয়াসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন: জাবি: স্বামীকে হলে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।