সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চিলিতে ভয়াবহ দাবানল, নিহত ৫১

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দক্ষিণ আমেরিকার দেশ চিলির মধ্য ও দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫১ জন। নিখোঁজ রয়েছেন আরও দুই শতাধিক মানুষ।

রবিবার (৪ ফেব্রুয়ারি) দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলে অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪৫ জন আগুনে পুড়ে মারা গেছেন, দগ্ধ আরও ছয়জন হাসপাতালে মারা গেছেন।

দাবানলে দুই শতাধিক বাসিন্দা নিখোঁজ হওয়ার খবর জানিয়েছেন উপকূলীয় পর্যটন শহর ভিনা ডেল মার মেয়র

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেন, “বিপর্যয়কর এই অবস্থার পরিপ্রেক্ষিতে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে নিহতের সংখ্যা নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। পরিস্থিতি সত্যিই খুব কঠিন

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, ভয়াবহ এই দাবানলে সারা দেশে ৪৩ হাজার হেক্টরেরও বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা এবং প্রবল বাতাসের কারণে এই দাবানল আরও তীব্র রূপ ধারণ করেছে। তাপমাত্রা ইতোমধ্যে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

চিলির সরকারি কর্মকর্তাদের তথ্য মতে, অগ্নিকাণ্ডের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল ভালপারাইসো। সেখানে দাবানলে অন্তত ১১০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

ল্লেখ্য, গত শুক্রবার চিলিতে দাবানলের সূত্রপাত হয়। এরপর থেকেই পরিস্থিতি খারাপ হতে শুরু করে। সে কারণে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছেন দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক।

রও পড়ুন: ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডা

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More