
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে বৈদ্যুতিক সেচ যন্ত্রে বিদ্যুৎস্পৃষ্টে আমিরুল ইসলাম (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে ধানের জমিতে সেচ দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
আমিরুল ইসলাম গাংনী উপজেলার জালশুকা গ্রামের মৃত ইয়াজ উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমিরুল বাড়ির পাশের মাঠে তার নিজস্ব বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে জমিতে সেচ দিচ্ছিল। সেচ দেওয়া শেষ হওয়ায় তিনি সেচ পাম্প বদ্ধ করতে সুইচে হাত দিতেই তিনি বিদ্যুতায়িত হয়ে আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ৩
এসএ/দীপ্ত নিউজ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।