শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের নামে প্রতারণার ফাঁদ পেতেছে ‘ওয়েলএক্স পে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশ ব্যাংকের নামে প্রতারণার ফাঁদ পেতেছে ‘ওয়েলএক্স পে’
প্রতীকী ছবি

বাংলাদেশ ব্যাংকের নাম ব্যবহার কোরে প্রতারণার ফাঁদ পেতেছে, ‘ওয়েলএক্স পে‘ নামের বিদেশি একটি অনলাইন প্ল্যাটফর্ম। আন্তর্জাতিক গণমাধ্যমে টাকা দিয়ে খবরও ছাপিয়েছে তারা। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, ওয়েলএক্স পে নামে কেউ লাইসেন্সের জন্য আবেদন করেনি। গ্রাহক সুরক্ষায় ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক।

উদ্যোক্তাদের দাবি, ডিজিটাল লেনদেনের মাধ্যম হিসেবে কাজ করছে তারা। সদস্য সংখ্যা এক লাখের বেশি, আর ১ হাজারেরও বেশি প্রতিষ্ঠানের সাথে ব্যবসা আছে তাদের। কোম্পানির প্রধান কার্যালয় ইন্দোনেশিয়ার জাকার্তায়।

ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দাবি করা হয়েছে, ওয়েলএক্স পে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছে। বিকাশ, নগদ, রকেটসহ দেশের প্রায় সব বড় মোবাইল ব্যাংকিং সেবাদাতার সঙ্গে চুক্তি আছে তাদের। তবে সবচেয়ে বেশি চমকপ্রদ বিজ্ঞাপন দেয়া হয়েছে, বিভিন্ন অনলাইন জুয়া ও বিদেশি মুদ্রার লেনদেন বিষয়ে। ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়াতে টাকার বিনিময়ে প্রকাশিত প্রতিবেদনে প্রতারক চক্রটি দাবি করেছে, পেমেন্ট সার্ভিস অপারেশন–পিএসও লাইসেন্স পেয়েছে তারা।

কেবল বাংলাদেশ ব্যাংকের নামেই জালিয়াতি নয়, বাংলাদেশি গ্রাহকদের বিশ্বাস অর্জনে তথ্য প্রযুক্তি উদ্যোক্তা সোনিয়া বশির কবিরকে অনলাইন প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা দাবি করেছে ওয়েলএক্স পে কর্তৃপক্ষ।

গ্রাহকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে, মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো।

প্রতারক চক্রটির কবল থেকে গ্রাহকদের রক্ষা করতে, কেন্দ্রীয় ব্যাংকের গোয়েন্দা সংস্থা বিএফআইআইউ‘র মাধ্যমে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মর্তুজ আলী

আল / দীপ্ত সংবাদ