শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আজ গাইবান্ধা হানাদার মুক্ত দিবস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আজ গাইবান্ধা হানাদার মুক্ত দিবস

৪ ডিসেম্বর আজ। ১৯৭১ সালের এদিন পাকিস্তানি হানাদার মুক্ত হয় গাইবান্ধার ফুলছড়ি, জামালপুরের ধানুয়া কামালপুর, দিনাজপুরের ফুলবাড়ী ও কুমিল্লার দেবিদ্বার।

একাত্তরের ৪ ডিসেম্বর, পাকিস্তানি বাহিনীর দখল থেকে মুক্ত হয় গাইবান্ধার ফুলছড়ি উপজেলা। এ অঞ্চলের হানাদারদের ঘাঁটি দখলে নেন মুক্তিযোদ্ধারা। এক পর্যায়ে আত্মসমর্পণ করতে বাধ্য হন পাক সেনারা। তবে সাঘাটার গোবিন্দী এলাকায় সম্মুখযুদ্ধে শহীদ হন ৫ মুক্তিযোদ্ধা।

জামালপুরের ধানুয়া কামালপুরও মুক্ত হয় ৪ ডিসেম্বর। এর আগে, ১১ নভেম্বর পাকিস্তানি ঘাঁটিতে আক্রমণ শুরু করেন মুক্তিযোদ্ধারা। ২৩ দিন অবরুদ্ধ থাকার পর যৌথবাহিনীর কাছে আত্মসর্মপন করেন ১৬২ সেনা।

এইদিনে দিনাজপুরের ফুলবাড়ীতে উড়ানো হয় লাল সবুজের পতাকা। প্রাণপণ যুদ্ধ করে পাক হানাদার বাহিনীকে বিতাড়িত করেন মুক্তিযোদ্ধারা। ৪ ডিসেম্বর কুমিল্লার দেবিদ্বারে পাকিস্তানি বাহিনীর ওপর যৌথ আক্রমণ চালায় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী। এদিনই মুক্ত হয় দেবিদ্বার।