শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

শেষ ষোলোর আলাদা ম্যাচে রাতে মাঠে নামছে ফ্রান্স ও ইংল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেষ ষোলোর আলাদা ম্যাচে রাতে মাঠে নামছে ফ্রান্স ও ইংল্যান্ড

রাত নয়টায়, বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে পোল্যান্ড। আর একটায়, ইংলিশদের প্রতিপক্ষ সেনেগাল।

রাউন্ড অব সিক্সটিনে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের প্রতিপক্ষ পোল্যান্ড। এ ম্যাচে পরিসংখ্যান ফরাসিদের পক্ষে। কারণ এর আগে ১৬ বারের দেখায় মাত্র তিনবার জিতেছে পোল্যান্ড। তবে প্রতিযোগিতামূলক খেলায় এ নিয়ে ষষ্ঠবার মুখোমুখি হচ্ছে দু’দল। যা বিশ্বকাপে দ্বিতীয়বার। ১৯৮২ বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মিশেল প্লাতিনি বিহীন ফ্রান্সকে হারিয়ে নিজেদের ইতিহাসের অন্যতম সেরা সাফল্য পেয়েছিলো পোল্যান্ড।

ফ্রান্সের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে, পোল্যান্ডের স্কোয়াডে এমন একমাত্র খেলোয়াড় রবার্ট লেভান্ডোস্কি। তার অভিজ্ঞতার চেয়ে বর্তমান ফর্ম আর পারফর্মেন্সের দিকেই বেশি তাকিয়ে থাকবে পোলিশরা।

দিনের আরেক ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ সেনেগাল। এশিয়ার মাটিতে বিশ্বকাপে ইউরোপের দলগুলো ভুগলেও, ইংলিশ প্রিমিয়ার লিগের তারকারা সাফল্য পাচ্ছেন। যার প্রমাণ- গ্রুপপর্বে তিন ম্যাচের একটি গোলশূন্য ড্র হলেও ইংল্যান্ড গোল পেয়েছে নয়টি।

অন্যদিকে, সাদিও মানেবিহীন সেনেগালের জন্য নকআউট পর্বের টিকিটই বড় প্রাপ্তি ছিলো। সেখানে এবার নিজেদের যোগ্যতার প্রমাণ দেয়ার চ্যালেঞ্জ আফ্রিকান চ্যাম্পিয়নদের জন্য।