শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের ‘ক্লাব হাউস’ উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের ‘ক্লাব হাউস’ উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এলামনাই এসোসিয়েশন ও সামাজিক সংগঠন ‘ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড’ এর নবনির্মিত ক্লাব হাউস উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার, ৩ ডিসেম্বর ২০২২ তারিখে বাংলামটর রূপায়ণ টাওয়ারে অবস্থিত এই ক্লাবের ‘ক্লাব হাউজ’ এর উদ্বোধন উপলক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, মোঃ সেলিম ভূঁইয়া, ড. মোহাম্মদ মহিউদ্দিন, রুবিনা মালেক, বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, সাবেক জ্যেষ্ঠ্য সচিব মোঃ শাহ কামাল, ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ এর প্রেসিডেন্ট ফারুক হাসান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এ.এফ.এম আবদুল মঈনসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের ১ম কার্যনির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ গালিব খান, ক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি এবং পল্লি সঞ্চয় ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জনাব খন্দকার আতাউর রহমান, ক্লাবের সাধারণ সম্পাদক ও এসকেআরপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নাজমুল ইসলাম এবং অন্যান্য সিনিয়র সদস্যবৃন্দ।

প্রতিষ্ঠালগ্ন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ক্লাবটি।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তীতে ২০২০ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হয় প্রাক্তন শিক্ষার্থীদের এলামনাই এসোসিয়েশন হিসেবে। ক্লাবটিতে ইনডোর ও আউটডোর খেলাধুলার সুযোগ-সুবিধা, সুবিশাল লাইব্রেরি, জিমনেসিয়াম, সুইমিং পুল ও রেস্টুরেন্ট সার্ভিসসহ অন্যান্য অত্যাধুনিক সেবার পরিকল্পনা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের ক্লাব সদস্যদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সামাজিক দায়িত্ব পালন করে বাংলাদেশের অন্যতম সফল ও প্রতিষ্ঠিত ক্লাব হিসেবে আত্মপ্রকাশ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে ক্লাবের সকল সদস্য ও পরিচালনা পরিষদ।