শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খেলা

কোায়ার্টার ফাইনালের লক্ষ্যে রাতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কোায়ার্টার ফাইনালের লক্ষ্যে রাতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা

আজ শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের খেলা। কোায়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। আর রাত ৯টায়, নেদারল্যান্ডসের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করা আর্জেন্টিনার এবারের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ১৫ বছর পর তাদের বিপক্ষে মাঠে নামবে মেসির দল। এখন পর্যন্ত, এই দু’দল মুখোমুখি হয়েছে সাতবার। এরমধ্যে আলবিসেলেস্তাদের ৫ জয়ের বিপরীতে, সকারুদের জয় একটি। অন্য ম্যাচ ড্র হয়।

১৬ বছর পর বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠে অস্ট্রেলিয়া। এবারের শুরুটা অবশ্য ভালো ছিল না তাদের। ডি’ গ্রুপের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে হেরেছে বড় ব্যবধানে। কিন্তু তিউনিশিয়া ও ডেনমার্ককে হারিয়ে, ম্যাথিউ ডেভিডের দল শেষ ষোলোতে ওঠে গ্রুপ রানার আপ হয়ে। আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার এই ম্যাচ হবে আহমেদ বিন আলি স্টেডিয়ামে।

এদিকে, ৯২ বছর পর গ্রুপ পর্ব টপকানো যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ডাচরা অবশ্য বিশ্বকাপে তিনবারের রানার আপ। এবারের আসরে দুই জয় ও এক ড্র নিয়ে শেষ ষোলোতে ওঠে তারা। আর যুক্তরাষ্ট্র এক জয়, এক ম্যাচে হার, আর একটিতে ড্র করে এই পর্যন্ত এসেছে। খেলা হবে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।