
বিপিএলের উদ্ধোধনী ম্যাচে ঢাকার জয়

বিপিএলের উদ্ধোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫ উইকেটে হারিয়েছে দুর্দান্ত ঢাকা।
কুমিল্লার ছেলেরা ম্যাচের শুরুটা বেশ দেখে শুনে করলেও, দলীয় ২৩ রানে ভাঙে ইমরুল কায়েস ও লিটন দাস জুটি। ব্যক্তিগত ১৩ রানে আউট হন লিটন।
এরপর তৌহিদ হৃদয়কে সাথে নিয়ে ১০৭ রানের জুটি গড়েন ইমরুল। তার ৬৬ আর হৃদয়ের ৪৭ রানে ভর কোরে, ৬ উইকেটে ১৪৩ রানের পুঁজি পায় কুমিল্লা। আসরের প্রথম হ্যাটট্রিক করেন দুর্দান্ত ঢাকার শরিফুল।
কুমিল্লার দেয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট হাতে শুরু থেকেই মারমুখী ছিলেন নাইম শেখ আর ধানুসকা। নাইম ৫২ আর ধানুসকা ৪১ রানে সাজঘরে ফিরে গেলে, ব্যক্তিগত ২৬ রানে বাকি কাজ করে দেন ইরফান শুক্কুর।
শেষপর্যন্ত ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় তাসকিন, শরিফুলরা।
আরও পড়ুন: বিপিএলের লভ্যাংশ ভাগাভাগি করবে না বিসিবি
এসএ/দীপ্ত নিউজ








