শিরোনাম
দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় পটুয়াখালীর উপকূলে অব্যাহত বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ
দীপ্ত নিউজ
রাজনীতি

চিহ্নিত অপশক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চিহ্নিত অপশক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে: কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য নিয়ে আওয়ামী লীগ কোন অস্বস্তিতে নেই, এমনটাই জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: নিষেধাজ্ঞায় আ.লীগ উদ্বিগ্ন নয়: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতৃত্বে চিহ্নিত অপশক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। দেশি–বিদেশি অপতৎপরতা এখনও রয়েছে। দেশের মানুষ অগণতান্ত্রিক কোনো সরকারকে ভবিষ্যতে মেনে নিবে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি অংশগ্রহণ করলে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। তবে তাদের অনুপস্থিতিতে নির্বাচন একেবার অংশগ্রহণহীন বা প্রতিদ্বন্দ্বিতাহীন হয়নি।

আরও পড়ুন: চলতি বছরই শেষ হবে এক্সপ্রেসওয়ের কাজ: ওবায়দুল কাদের

 

এসএ/দীপ্ত নিউজ