শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
রাজনীতি

শিগগিরি আসছে বিএনপির নতুন কর্মসূচি

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
শিগগিরি আসছে বিএনপির নতুন কর্মসূচি
আসছে বিএনপির নতুন কর্মসূচি।

বিএনপির আন্দোলন শেষ হয়নি, দাবি আদায় না হওয়া পর্যন্ত তা চলবে। খুবই শিগগিরি আসছে নতুন কর্মসূচি। এমনটাই বলছেন দলটির নীতি–নির্ধারণী পর্যায়ের নেতারা।

গত বছরের ২৮ অক্টোবরের পর আন্দোলনে কার্যত তেমন সুবিধা করতে পারেনি বিএনপি। বিবৃতি–সংবাদ সম্মেলনেই ছিল মূলত দলটির হাঁক–ডাক।

দীর্ঘ ৭৫ দিন বন্ধ ছিল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। সম্প্রতি তালা ভেঙ্গে এতে প্রবেশ করেন নেতাকর্মীরা। প্রশ্ন উঠেছে বিএনপির আন্দোলন কি মুখ থুবড়ে পড়ল? দলটির ভবিষ্যত–ই বা কি? নীতি–নির্ধারণী পর্যায়ের নেতাদের দাবি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তাদেরই জয় হয়েছে।

আরও পড়ুন: বিএনপিকে অপেক্ষা করতে হবে: কাদের

আ.লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে এখনো আশাবাদী বিএনপি‘র দুই নেতা আব্দুল মঈন খান ও ফজলুর রহমান। বিএনপির অন্য নেতারাও একই কথা বলছেন। সরকারবিরোধী আন্দোলন বেগবান করতে প্রস্তুতি রয়েছে তাদের।

টানা ১৭ বছর ক্ষমতার বাইরে বিএনপি। আন্দোলনে বর্তমান সরকার কুপোকাত না হলে, নির্বাচনের জন্য দলটিকে আরও ৫ বছর অপেক্ষা করতে হতে পারে।

আরও পড়ুন: তালা ভেঙে কার্যালয়ে ঢুকলেন বিএনপির নেতাকর্মীরা

 

এসএ/দীপ্ত নিউজ