শিরোনাম
১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী
দীপ্ত নিউজ
রাজনীতি

ঝুলে আছে জাতীয় পার্টি !

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝুলে আছে জাতীয় পার্টি !

দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশন ঘনিয়ে এলেও, দেশবাসীর কাছে এখনও অজানা কারা হচ্ছে বিরোধীদল।

কারণ স্বতন্ত্র প্রার্থীদের বিরোধী দলে থাকার সুযোগ থাকলেও, বিষয়টির সুরাহা হতে প্রথম অধিবেশন পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। আর জাতীয় পার্টির বিরোধী দল হওয়ার বিষয়টিও ঝুলে রয়েছে।

৭ জানুয়ারি নির্বাচনের পর গঠিত হয়েছে নতুন মন্ত্রিসভা। ৩০ জানুয়ারি বসবে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আগের বার বিরোধী দলের ভূমিকায় থাকা জাতীয় পার্টি, এবার পেয়েছে মাত্র ১১টি আসন।

অন্যদিকে ৬২টি আসন পেয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। এমন পরিস্থিতিতে বিরোধীদলীয় নেতা ও বিরোধীদল নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সংবিধানেও পরিস্কার করে কিছু বলা হয়নি। তবে আইনজীবীরা বলছেন, স্বতন্ত্র প্রার্থীরা চাইলে বিরোধীদল হতে পারবেন।

স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন জানান, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধীতা করা সম্ভব নয়। তবে সংসদের অন্য সব বিষয়েই সরকারি দলের বিরোধিতা করতে প্রস্তুত তিনি।

এদিকে মাত্র ১১টি আসন পাওয়া জাতীয় পার্টির দাবি, তারাই একমাত্র বিরোধী দল।

সংখ্যায় স্বতন্ত্র প্রার্থীরা বেশি হলেও, বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির সম্ভাবনাই বেশি। কারণ সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, দ্বিতীয় সর্বোচ্চ আসনে বিজয়ী দলই, বিরোধী দল হবে এবং সেই দলের প্রধান হবেন বিরোধীদলীয় নেতা।

 

এসএ/দীপ্ত নিউজ