দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

কক্সবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর গুলি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কক্সবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর গুলি!
ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

 

কক্সবাজার–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের ঈগল প্রতীকের প্রচারণায় অংশ নেয়া সমর্থকদের ওপর হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।

এই আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বে কয়েকশ কর্মী হামলায় অংশ নেন বলে অভিযোগ উঠেছে। হামলায় জোয়ারিয়ানালার চেয়ারম্যান কামাল শামসুউদ্দিন আহমদ প্রিন্স আহত হন।

বুধবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে জোয়ারিয়ানালার মাদরাসা গেইট এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

আরও পড়ুন: কক্সবাজারের স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

 

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।