দীপ্ত নিউজ
বিনোদন

ভাবনার মার্কা কাক, নুসরাত ফারিয়ার লিপস্টিক

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ভাবনার মার্কা কাক, নুসরাত ফারিয়ার লিপস্টিক
আশনা হাবিব ভাবনা ও নুসরাত ফারিয়া

 

বিনোদন দুনিয়ার দুই পরিচত মুখ নুসরাত ফারিয়া ও আশনা হাবিব ভাবনা। চারিদিকে নির্বাচনি ডামাডোলের মধ্যে সম্প্রতি একটি ভিডিওতে মজা করতে দেখা গেছে অভিনেত্রী নুসরাত ফারিয়া ও ভাবনাকে। সেখানে নুসরাত অভিনেত্রী ভাবনাকে জিজ্ঞেস করেন, আমরা দুজন যদি ইলেকশনে দাঁড়াই, তাহলে আমাদের মার্কা কী হবে?

এ সময় উত্তরে ভাবনা বলেন, তোর মার্কা হবে… তাকে কথা শেষ করতে না দিয়ে নুসরাত ফারিয়া নিজেই উত্তর দেন। বলেন, আমার মার্কা হবে লিপস্টিক, আর তোর মার্কা হবে কাউয়া।

নির্বাচনে অংশগ্রহণ করলে লিপস্টিক মার্কায় দাঁড়ানোর ইচ্ছা আছে ফারিয়ার। অন্যদিকে, আশনা হাবিব ভাবনার মার্কা হবে কালো কাক। নিজেদের মধ্যে এমনটাই ঠিক করে নিয়েছেন ফারিয়া ও ভাবনা।

 

আল/ দীপ্ত সংবাদ