শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
ক্রিকেট

বৃষ্টিতে পরিত্যক্ত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বৃষ্টিতে পরিত্যক্ত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি

 

বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচ। এরফলে, তিন ম্যাচ সিরিজের শেষটিতে বাংলাদেশের সামনে থাকছে জয়ী জয়ে রেকর্ড গড়ার সুযোগ।

এর আগে, সিরিজের দ্বিতীয় ম্যাচে, টসে জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

ব্যাট হাতে শুরুটা ভাল হয়নি কিউইদের। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ফিন অ্যালেন। তার উইকেট নেন পেসার শরিফুল ইসলাম। ভয়ংকর হয়ে ওঠা টিম সেইফার্টের উইকেট নেন আরেক পেসার তানজিম তামিম।

খেলা ১১ ওভার শেষে নিউজিল্যান্ড ২ উইকেটে ৭২ রান করলে বৃষ্টিতে বন্ধ হয়ে যায়।

বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।

আগামী ৩১ ডিসেম্বর হবে দুই দলের টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। প্রথমটি জিতে সিরিজে এগিয়ে বাংলাদেশ।

 

এসএ/দীপ্ত নিউজ