সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির ইন্টার মায়ামিতে যোগ দিলেন লুইস সুয়ারেজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

আবারও এক হচ্ছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। তিনটি ক্লাবের প্রস্তাব ছেড়ে, এক বছরের চুক্তিতে লিওনেল মেসির সতীর্থ হলেন লুইস সুয়ারেজ। ৩৬ বছর বয়সী এই উরুগুইয়ান তারকা, আমেরিকান লিগসকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন।

৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর সঙ্গে চুক্তি ছিল সুয়ারেজের। তবে মৌসুমের খেলা শেষ হয়ে যাওয়ায়, এরইমধ্যে তিনি ক্লাবটি থেকে বিদায় নিয়েছেন। মেসি, সার্জিও বুসকেটস ও জর্দি আলবাদের সঙ্গে সুয়ারেজের নতুন যাত্রা শুরু হচ্ছে জানুয়ারি থেকে।

কিছুদিন পরই ক্রিশ্চিয়ানো রোনালদোর আলনাসর ও নেইমারবিহীন আলহিলালের বিপক্ষে প্রাক মৌসুমের প্রস্তুতি ম্যাচে খেলবে ইন্টার মায়ামি। সেখানেই মেসিসুয়ারেজ জুটিকে একসঙ্গে দেখা যেতে পারে।

 

আরও পড়ুন: ফের মুখোমুখি হচ্ছে মেসিরোনালদো

 

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More