শিরোনাম
বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম তাহসিফ সাউরি’র মৃত্যু: পিবিআই হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দীপ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নৌকার সমর্থন করায় চাচাতো ভাইকে পিটিয়ে আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নৌকার সমর্থন করায় চাচাতো ভাইকে পিটিয়ে আহত

 

মুন্সীগঞ্জের চরাঞ্চলের চর কেওয়ারে নৌকার সমর্থন করায় চাচাতো ভাইকে পিটিয়ে গুরুতর আহত করেছে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লববের সমর্থক ও মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হাওলাদার।

আহত ব্যক্তির নাম ওমর ফারুক হাওলাদার (৫২)। তিনি ওই এলাকার মান্নান হাওলাদারের ছেলে।

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে ওই ইউনিয়নের দক্ষিণ গুহেরকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ওমর ফারুকের সাথে কথা বলে জানা যায়, সে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত থাকায় নৌকার সমর্থক হিসেবে নির্বাচনের প্রচারে অংশ নেয়। এ কারণে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লববের সমর্থক তার আপন চাচাতো ভাই দলবল নিয়ে সকালে তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। তিনি ঘর থেকে বেরিয়ে এলে লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করে। সে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে স্থানীয়রা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

অভিযোগ অস্বীকার করে সদর উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হাওলাদার বলেন, তার সাথে পারিবারিক সমস্যা রয়েছে। তবে কে বা কারা তাকে মেরেছে সেটা আমার জানা নেই।

এ বিষয়ে মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল ইসলাম জানান, মুন্সীগঞ্জের চরাঞ্চলে নৌকার সমর্থককে পিটিয়ে আহত করার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরও পড়ুন: রূপগঞ্জে নৌকার প্রার্থী সমর্থিত দু পক্ষের মধ্যে সংঘর্ষ

 

কায়সার হামিদ / আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।