শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

বিশ্বের তৃতীয় শীর্ষ খাদ্য আমদানিকারক দেশ বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিশ্বের তৃতীয় শীর্ষ খাদ্য আমদানিকারক দেশ বাংলাদেশ

 

বাংলাদেশ বিশ্বের তৃতীয় শীর্ষ খাদ্য আমদানিকারক দেশ। এমনটাই জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি– এফএও।

সাম্প্রতিক এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, ২০২১ সালে বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে প্রায় সোয়া কোটি টন খাদ্যপণ্য আমদানি করেছে।

ওই বছর বাংলাদেশ ৯ কোটি ৩৩ লাখ টনের মতো কৃষিপণ্য উৎপাদন করেছে।

আমদানি করা খাদ্যদ্রব্যের মধ্যে গম, ভোজ্যতেল ও গুঁড়া দুধের জন্য বেশি ব্যয় করতে হয়।

এফএও বলছে, ২২টি কৃষিপণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। এর মধ্যে চাল, মসুর ডাল, আলু, পেঁয়াজ, চায়ের মতো পণ্য ও বিভিন্ন ধরনের ফল রয়েছে।

 

আরও পড়ুন: চলতি অর্থবছর অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষমাত্রার চেয়ে কম হতে পারে

 

এসএ/দীপ্ত নিউজ