
কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহর মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।
এ উপলক্ষে দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।
এছাড়া কুয়েতের আমিরের রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। গত শনিবার কুয়েতের আমির শেখ নাওয়াফ মারা যান। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
আরও পড়ুন: কুয়েতের আমিরের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক
আল/ দীপ্ত সংবাদ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।