শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজনীতি

মানবাধিকার দিবসে ঢাকায় বিএনপির মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মানবাধিকার দিবসে ঢাকায় বিএনপির মানববন্ধন

 

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।

রবিবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ও পল্টন মোড় এলাকায় কর্মসূচিতে যোগ দিতে দলে দলে জড়ো হন নেতাকর্মীরা।

সরকারের পদত্যাগের দাবিই তাদের মূল কথা।

মানবাধিকার লঙ্ঘনে বাংলাদেশ এখন এক নম্বর বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

তিনি বলেন, গত এক মাসে বিএনপির প্রায় ২০ হাজার নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দেড় মাসেরও বেশি সময় ধরে দফায় দফায় হরতাল–অবরোধ পালন আসা বিএনপি এবার মানববন্ধন কর্মসূচি পালন করছে।

 

এসএ/দীপ্ত নিউজ