সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মানবাধিকার দিবসে ঢাকায় বিএনপির মানববন্ধন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।

রবিবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানী জাতীয় প্রেসক্লাবের সামনে ও পল্টন মোড় এলাকায় কর্মসূচিতে যোগ দিতে দলে দলে জড়ো হন নেতাকর্মীরা।

সরকারের পদত্যাগের দাবিই তাদের মূল কথা।

মানবাধিকার লঙ্ঘনে বাংলাদেশ এখন এক নম্বর বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

তিনি বলেন, গত এক মাসে বিএনপির প্রায় ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দেড় মাসেরও বেশি সময় ধরে দফায় দফায় হরতালঅবরোধ পালন আসা বিএনপি এবার মানববন্ধন কর্মসূচি পালন করছে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More