শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

 

নোয়াখালীর সদর উপজেলায় মিনি ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফখরুল ইসলাম (৫৫) নামে এক ব্য্যক্তি নিহত হয়েছে। 

রবিবার (১০ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ৬নং নোয়াখালী ইউনিয়নের সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের মান্নান নগর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফখরুল লক্ষীপুরের রামগতি উপজেলার মৃত আলাম মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন জানায়, সকাল ৯টার দিকে রামগতি থেকে সোনাপুর বাজারের উদ্দেশ্যে সিএনজি যোগে রওয়ানা দেন ফখরুল। সিএনজিটি মন্নান নগর চৌরাস্তা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মিনি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

তিনি আরও জানান, স্থানীয় লোকজন আহত ফখরুলকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সুধারাম মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, নিহতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এসএ/দীপ্ত নিউজ