সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের হার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলা কাছে হেরে গেছে আর্সেনাল।

আর টানা ১৫তম হোম ম্যাচ জয়ে শিরোপার দাবিদার হিসেবে নিজেদের আরো তুলে ধরলো অ্যাস্টন ভিলা।

পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফিরে পাওয়ার লক্ষ্যে অ্যাস্টন ভিলার মাঠে খেলতে নেমেছিলো আর্সেনাল।

তবে আগে থেকে ঘরের মাঠে টানা ১৪টি ম্যাচ জেতা ভিলা, ম্যাচের ৭ মিনিটেই জন ম্যাকগিনের গোলে লিড নিয়ে নেয়। রক্ষণভাগ আর বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দৃঢ়তায়, ওই এক গোলের লিডই ম্যাচের শেষ পর্যন্ত ধরে রাখে তারা।

এই জয়ে ১৬ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থান ধরে রাখলো অ্যাস্টন ভিলা। ৩৬ আর ৩৭ পয়েন্ট নিয়ে তাদের ওপরে আর্সেনাল ও লিভারপুল।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More