
সাতক্ষীরায় মৎস্য শিকারির মরদেহ উদ্ধার

সাতক্ষীরার ইছামতি নদীতে মনিরুল ইসলাম (৫২) নামের এক মৎস্য শিকারির মরদেহ উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে ভাতশালা–কোমপুর স্লুইস গেট সংলগ্ন এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত মনিরুল দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত আলাউদ্দীনের ছেলে।
পারুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা জানান, ভাতশালা–কোমপুর স্লুইস গেট সংলগ্ন খালে মনিরুল প্রতিদিন মাছ ধরতে আসে। প্রতিদিনের ন্যায় বুধবার মাছ ধরতে এসে আর বাড়িতে ফিরে নি। ভোরে পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হবে।
এসএ/দীপ্ত নিউজ








