শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
রাজধানী

ডিবি অফিসে খাবার খেলেন শাহজাহান ওমর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডিবি অফিসে খাবার খেলেন শাহজাহান ওমর
গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে ভাত খাচ্ছেন ব্যারিস্টার শাহজাহান ওমর

 

মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে ভাত খেয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি–১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর।

বুধবার (৬ ডিসেম্বর) সাইবার বুলিংয়ের শিকার হয়ে দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান তিনি।

হারুন অর রশীদ বলেন, ‘আমাদের এখানে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসেন। তেমনি শাহজাহান ওমরও সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ দিতে এসেছেন। তার অভিযোগ অনুযায়ী তদন্ত করে আমরা ব্যবস্থা নেওয়া হবে।’

‘ডিবির ভাতের হোটেল’ নিয়ে প্রশ্ন করা হলে ডিবিপ্রধান বলেন, ‘আমরা কাউকে ডেকে এনে খাওয়াই না। কেউ যদি কাজের জন্য আমাদের কাছে আসে, তার কাজটা করে দেওয়ার চেষ্টা করি। এর পাশাপাশি লাঞ্চ টাইম হলে লাঞ্চেরও অফার করি। তারা যদি অফার গ্রহণ করেন তাহলে খেয়ে যান।’

শাহজাহান ওমর বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। সম্প্রতি তিনি বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দেন।

 

আরও পড়ুন: শাহজাহান অনুপ্রবেশকারী নয়, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে বাধা নেই: কাদের

 

আল/ দীপ্ত সংবাদ