শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
রাজধানী

রাজধানীর ৩৩ থানার ওসি বদলির তালিকা চূড়ান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাজধানীর ৩৩ থানার ওসি বদলির তালিকা চূড়ান্ত
ছবি সংগৃহিত

 

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে, রাজধানীর ৩৩ থানার ওসি বদলির তালিকা চূড়ান্ত করেছে ডিএমপি। ছয় মাসের বেশি সময় একই থানায় দায়িত্ব পালন করা ওসিরা রয়েছেন এই তালিকায়। এদিকে ৪৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি তালিকায় সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে, সব চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে দেশের সব ইউএনও ও ওসিকে পর্যায়ক্রমে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশ মেনে, ওসিদের বদলির তালিকা চূড়ান্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ৫০টি থানার মধ্যে ৩৩টির ওসি রয়েছেন এই তালিকায়।

সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে, বিএনপি ও সমমনা দলগুলোর হরতাল–অবরোধের মধ্যেই চলছে নির্বাচনের প্রস্তুতি। বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটছে। এসব মোকাবিলায় শক্ত অবস্থানে আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনী।

ফৌজদারি অপরাধে জড়িত ব্যক্তি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

 

আরও পড়ুন: সব ইউএনও/ওসিদের বদলির নির্দেশ ইসির

 

আল/ দীপ্ত সংবাদ