শিরোনাম
৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ছয় ঘণ্টার জন্য টোল ফ্রি ‘রেড অ্যালার্ট’ জারি করল আমিরাত ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এমন তথ্য গুজব: পেট্রোবাংলা নাসীরুদ্দীন পাটওয়ারী.আওয়ামী লীগ রাতে পণ্যের দাম বাড়াত, তারেক রহমানও সেই পথে হাঁটছেন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের বিক্ষোভ:গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহাসড়কে আগুন দিয়ে পোশাক শ্রমিকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
দীপ্ত নিউজ
ক্রিকেট

শান্তর শতকে চালকের আসনে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শান্তর শতকে চালকের আসনে বাংলাদেশ
সেঞ্চুরি উদযাপন করছেন নাজমুল হাসান শান্ত

বড় টার্গেটের স্বপ্ন বুনেই চা বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। বিরতি থেকে ফিরে নাজমুল হোসেন শান্ত–মুমিনুল হক জুটিও ভালোভাবেই পুঁজি বাড়াচ্ছিলেন। তবে হঠাৎ দ্রুত সিঙ্গেলস নিতে গিয়ে ভুলের বসে সাজঘরে ফেরেন মুমিনুল। দলীয় ১১৬ রানে তৃতীয় উইকেট হারালেও সিলেট টেস্টে ২০৫ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে টাইগাররা।

এর আগে, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ৭ রানে পিছিয়ে থেকে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে ১৯ রানে লাঞ্চে যায়। তবে তৃতীয় দিনের মধ্যাহ্ন–বিরতির পর তৃতীয় ওভারেই উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা।

ইনিংসের ১৩তম ওভারে অ্যাজাজ প্যাটেলের অফ–স্ট্যাম্পের অনেকটা বাইরের বল জাকিরের পায়ে আঘাত করে। এতে লেগ–বিফোরের ফাঁদে পড়েন এই ওপেনার। ৩০ বলে ১৭ রান করে ফেরেন এই ওপেনার। পরের ওভারেই আউট হয়েছেন আরেক ওপেনার জয়ও। সাউদির বলে স্ট্রেইট ড্রাইভ করেছিলেন শান্ত। কিন্তু দুর্ভাগ্যক্রমে তা সাউদির হাত স্পর্শ করে বল আঘাত হানে নন–স্ট্রাইক প্রান্তের স্ট্যাম্পে। প্রথম ইনিংসে ৮৬ রান করা জয় এবার মাত্র ৮ রানে আউট হয়েছেন। পরে ভুল কল দিয়ে রান আউট হয়েছেন মুমিনুলও। এতে ভাঙে তাদের ৯০ রানের জুটি।

এরপর দলীয় স্কোর বাড়ানোর দায়িত্ব পরে মুশফিক ও শান্তর ওপর। তাদের সাবলীল ব্যাটিংয়ে ২০৫ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগেই তিন অঙ্কের ম্যাজিক ফিগারে নাম লেখান শান্ত। তৃতীয় দিন শেষে শান্ত ১০৪ ও মুশি ৪৩ রানে অপরাজিত আছেন।

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে নাগালে রেখে, ব্যাটিংয়ে বাংলাদেশ

মোরশেদ আলম/দীপ্ত নিউজ