বাজারে এলো ইয়ামাহার নতুন বাইক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

দেশের বাজারে এলো ইয়ামাহার অত্যাধুনিক প্রযুক্তির নতুন দুটি বাইক।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে বাইক দুটির উদ্বোধন করেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস এবং ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপ–এর চেয়ারম্যান মি. ইসিন চিহানা।

এরইমধ্যে বাজারে চলে এসেছে প্রিমিয়াম স্পোর্টস সেগমেন্টের স্কুটার ”এরক্স– ১৫৫ সিসি”। এতে রয়েছে ট্র্যাকসন কন্ট্রোল, এ বি এস, ভি ভি এ এবং ওয়াই কানেক্টের মতো অত্যাধুনিক প্রযুক্তি।

এছাড়াও একই দিনে ইয়ামাহা এফ.জেড.এক্স–এর নতুন কালার বাজারে আনার ঘোষণা দেন ইয়ামাহা কর্তৃপক্ষ।

ট্যুরিং সেগমেন্টের এই বাইকটিতে নতুনভাবে সংযোজিত হয়েছে ট্র্যাকসন কন্ট্রোল সিস্টেম যা চালককে কর্নারিং ও উঁচু রাস্তায় আলাদা নিরাপত্তা দেবে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More