দীপ্ত নিউজ
রাজনীতি

শেখ হাসিনার সাক্ষাৎ পেতে গণভবনে নৌকার মনোনয়নপ্রত্যাশীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শেখ হাসিনার সাক্ষাৎ পেতে গণভবনে নৌকার মনোনয়নপ্রত্যাশীরা

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের গণভবনে ডেকেছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোট ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশীকে আজ গণভবনে ডাকা হয়েছে।

রবিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করবেন।

দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে ইতোমধ্যে গণভবনে প্রবেশ করতে শুরু করেছেন নৌকার মনোনয়নপ্রত্যাশীরা।

শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, আজ রবিবার বিকেলে ৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

 

এসএ/দীপ্ত নিউজ