শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’ ফাইনালে উঠার মারপ্যাঁচে বাংলাদেশ
দীপ্ত নিউজ
বিনোদন

ক্ষমা চেয়েছেন তিশা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
ক্ষমা চেয়েছেন তিশা

গত কয়েকদিন ধরেই আত্মহত্যা চেষ্টার ইস্যুতে খবরের শিরোনামে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রমের সম্পর্কের জেরেই নাকি আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। এমন গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন তিশা। সাংবাদিকদের কাছেও ক্ষমা চাইলেন তিশা।

তবে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেই ফেসবুকে লাইভে এসে অভিনেত্রী জানান, ফুড পয়জনিংয়ে অসুস্থ হয়ে যাওয়ায় হাসপাতালের শরণাপন্ন হন তিনি। তাকে ঘিরেই শোবিজ অঙ্গনে রীতিমত সরব কয়েকদিন ধরে।

শনিবার (১৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিশা। ওই পোস্টেই সাংবাদিকদের কাছে ক্ষমা চান এই অভিনেত্রী। পাশাপাশি গুজবে কান না দেওয়ার অনুরোধও জানান তিনি।

তিশা লেখেন, ‘বিগত কয়েকদিনের অসুস্থতা এবং আমার পারসোনাল লাইল নিয়ে নানান ভিত্তিহীন কথা ও সংবাদ এবং পরিচিত ওপরিচিত বিভিন্ন ফোন কলে আমি অনেকটাই মেন্টালি পাজলড ছিলাম। এমন সময়ে এক সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি যা আসলে ইনটেনশনালি ছিলো না।‘

সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে তিশা লেখেন, ‘সাংবাদিক ভাইদের একটা কথা আমি উদ্দেশ্যে বলতে চাই আমার সফলতার একটা অংশজুড়ে আপনারাও আছেন এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সন্মান সমসময়ই ছিলো এবং থাকবে। আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সবার উদ্দেশ্যে আমার একটাই কথা আপনারা আমাকে আমার কাজ ও আপনাদের ভালোবাসায় এতদুর এনেছেন এবং ভবিষ্যতেও কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমার কাজ ও আমাকে ভালোবেসে যাবেন। আপনাদের সবার দোয়াতে আমাকে রাখবেন।‘

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।