শিরোনাম
দীপ্ত নিউজ
রাজধানী

মিরপুরে প্রজাপতি পরিবহনের বাসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মিরপুরে প্রজাপতি পরিবহনের বাসে আগুন

 

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (১২ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, দুপুর ১টার দিকে মিরপুর ১০ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুনের সংবাদ আসে আমাদের কাছে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নির্বাপণ করে।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, মিরপুর ১০ গোলচত্বর ব্যস্ততম এলাকা। তবুও এখানে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, আগুন দিয়েই তারা পালিয়ে যায়। ড্রাইভার এবং হেলপারকে জিজ্ঞাসা করা হবে, তদন্ত করে বের করা হবে কারা আগুন দিয়েছে।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে যাত্রীবেশে ভেতর থেকে আগুন দেয়া হয়েছে। বাসে ৩০–৩৫ জন যাত্রী ছিল কারো ক্ষয়ক্ষতি হয়নি।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।